৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিনিধি:

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ মে) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬ কোটি ৪০ হাজার ডলারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভের পরিমাণ ৩ হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার।

এর আগের দিন বুধবার বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩ হাজার ৬৭ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে ছিল ৩ হাজার ৫৩৩ কোটি ৭ লাখ ২০ হাজার ডলার।

গত রোববার বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩ হাজার ৫১ কোটি ২২ লাখ ৯০ হাজার ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল ৩ হাজার ৫২০ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া ২৩ এপ্রিল বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩ হাজার ৪৮ কোটি ৪০ লাখ ১০ হাজার ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ছিল ৩ হাজার ৫১১ কোটি ৭৫ লাখ ডলার।

এরও আগে ১৬ এপ্রিল বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩ হাজার ৩৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ছিল ৩ হাজার ৫০৩ কোটি ৮০ লাখ ডলার।

৯ এপ্রিল বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ৯৯৫ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে তা ছিল ৩ হাজার ৪৬৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার।

চার মাস আগে, গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ ছিল ২ হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে ছিল ৩ হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। সেই তুলনায় বর্তমানে রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top