১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্যসেবা শুধু একটি পেশা নয় এটি একটি মানবিক দায়িত্ব – ইলেন ভুট্টো

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:

স্বাস্থ্যসেবা শুধু একটি পেশা নয় এটি একটি মানবিক দায়িত্ব। ঝালকাঠির নলছিটিতে মোকসেদ আলী মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

শনিবার( ৯ মে) সকালএগারোটায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের আমতলীতে সদ্য নির্মিত মোকসেদ আলী মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

তিনি আরও বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এই হাসপাতাল মোল্লারহাট ইউনিয়নসহ আশেপাশের মানুষকে স্বল্প মূল্যে উন্নত সেবা প্রদান করবে। যারা এটি প্রতিষ্ঠা করেছেন তারা সেবার মানে কোন ছাড় দিবেন না বলে আমার বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা: মো. আনোয়ার হোসেন বাবলু, প্রফেসর মহম্মদ ইউনুস আলী সিদ্দিকী, চেয়ারম্যান উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল।ডাঃ শামস-ই- জাহান সোনিয়া মেডিকেল অফিসার শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ।আব্দুল হাই আল হাদী, জেলা নির্বাচন কমিশনার অফিসার। ডা. আবু বক্কর সিদ্দিক,প্রিন্সিপাল বাঘিয়া মাদ্রাসা।সুলতান আহমেদ,প্রাক্তন প্রধান শিক্ষক ঝালকাঠি সরকারি স্কুল,উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, সহসভাপতি শহিদুল হক সহিদ,দপদপিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ডা. আবু বকর সিদ্দিক, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিকে সোহাগ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top