১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া সান্তাহারে রক্তদহ বিলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিলেন – এমপি মহিত তালুকদার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রাকৃতিক দুর্যোগে যে-সব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করছেন। তিনি রোববার বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহারের বিশাল রক্তদহ বিল পরিদর্শন কালে বিলের পানিতে শত শত একর জমির ধান পানির নীচে তলিয়ে যাওয়া ধানের ক্ষতিগ্রস্থ কৃষকদের উদ্দ্যশ্য একথা বলছেন।

তিনি আরও বলেন বর্তমান সরকার ব্যবস্থাপনায় আবার খাল খনন প্রকল্প শুরু করা হয়েছে। বিশাল এলাকা নিয়ে এ বিল সংস্কার ও খনন করা হলে এলাকার কৃষক জেলেসহ সবাই এর সুফল ভোগ করতে পারবে। ইতোমধ্যে এই বিল খনন প্রকল্প এবং বিলের পাড় দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এসব প্রকল্পের কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম,উপজেলা কৃষি কমকর্তা মোঃ রবিউল ইসলাম, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top