১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা গুঠিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শাহিন হাওলাদারের

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন হাওলাদার মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও অসাধু প্রশাসনিক সদস্যদের বিরুদ্ধে “যুদ্ধ ঘোষণা” করেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উজিরপুরের একটি অভিজাত রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভায় শাহিন হাওলাদার বলেন, মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল, সুশীল সমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, মাদকের বিস্তারে কিছু রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের অসাধু সদস্যের সম্পৃক্ততা রয়েছে, যা বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।

শাহিন হাওলাদার আরও বলেন, মাদক সংক্রান্ত অপরাধে কেউ আটক হলে তার পক্ষে তদবিরকারীদের সামাজিকভাবে বয়কট করা হবে। একই সঙ্গে মাদকসেবন বা মাদক সংশ্লিষ্ট অপরাধে জেল-জরিমানা হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top