পদ্মা ব্যারেজ একনেকে পাশ হওয়ায় রাজবাড়ীর পদ্মাপাড়ে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মা’ব্যারেজ একনেকে অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী’র অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরকে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশীদ হারুন ও পদ্মাপাড়ের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মাপাড়ে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, বিএনপির নেতা শামসুল আলম সোহরাব, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ মকুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সেলিম মিয়া, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম খোকন, ছাত্রদল নেতা রুবেল, সজীব রাজাসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top