আমি বাংলায় কথা বলি— এ আমার জাতীয়তাবাদ

জাতীয়তাবাদ

আমার আছে
একটি ভুগোল রেখা,
আমার আছে একটি স্বত্ত্বা।
আমি বাংলায় কথা বলি—
এ আমার জাতীয়তাবাদ।
মননে এনে দিয়েছেন যিনি,
একজন দুর্বার মেজর।
ভয়ংকর একটি কালো রাতের আগেই
বীরদর্পে কেড়ে নিয়ে কালুরঘাট বেতারকেন্দ্র,
প্রতিবাদ আর দ্রোহের প্রেরণায়
কেঁপেছিল যেদিন বাংলার ইথার তরঙ্গ।
রক্তের লেলিহান লালে সিক্ত হয়ে পেয়েছি
একটি নতুন দেশ।
এই প্রেরণা আজও প্রাণে বহমান।
আমার মনন, প্রজ্ঞা আর জাতীয়তাবাদের
রূপকার মেজর জিয়াউর রহমান।
চিরায়ত সবুজ আর রক্তলাল সূর্য-পতাকায়
এই মাটি—
এখানে যা ইচ্ছে তাই করি।
রক্তের দামে পাওয়া এ আমার ঘাঁটি।
যুগে যুগে ইতিহাস বিকৃতকারীরা
প্রজন্ম করবে না ক্ষমা।
ভেজালের দিন শেষ হবে একদিন,
উন্নত জাতি, অবনত নম্রতা—
দেখবে যেদিন এই জল, এই মাটি।
থাকবে যা সত্য, যেটুকু একদম খাঁটি।
থাকবে না চাটুকারিতা,
সবার উপরে বাংলাদেশ।
বলব না আর কিছু। শেষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top