তজুমদ্দিনে ১ হাজার ১৩০ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড, কমছে অভাবের চাপ

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্পের আওতায় ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রথম ধাপে অতি দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত ১ হাজার ১৩০টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর জেলা থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ১৩০টি পরিবারের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।

এ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টুসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ফ্যামিলি কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা জানান, এ কার্ডের মাধ্যমে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রমের আওতায় আসায় তাদের অর্থনৈতিক সংকট কিছুটা হলেও লাঘব হবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার আরও অসচ্ছল পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top