১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীরা ছিল মুক্তির আশার প্রতীক’—দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসী বাংলাদেশিরা দেশের মানুষের মধ্যে মুক্তির আশার সঞ্চার করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার দক্ষিণ কোরিয়ার খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের সময় দেশে যখন সংকটময় পরিস্থিতি বিরাজ করছিল, তখন প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে মানুষের মধ্যে আশার আলো জাগিয়ে রেখেছিলেন। এজন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেভাবে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা হয়েছিল, ঠিক একইভাবে ভবিষ্যতে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নেও প্রবাসীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আন্দোলন ও গণঅভ্যুত্থানের বিষয় তুলে ধরার আহ্বান জানান তিনি।

ভবিষ্যতের জাতীয় নির্বাচনগুলোতে প্রবাসীদের ভোটাধিকার অব্যাহত রাখতে এনসিপি কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিরা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখবেন।

সংবর্ধনায় অংশ নেওয়া প্রবাসীরা শিক্ষার্থীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানো, অভিবাসন প্রক্রিয়া সহজ করা, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, বিমানবন্দরে হয়রানি রোধ এবং দেশে প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় সদস্য ও দক্ষিণ কোরিয়া শাখার নেতারাও উপস্থিত ছিলেন। কোরিয়া সফর উপলক্ষে প্রবাসীরা আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top