২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ‘সোচ্চার’-এর সৌজন্য সাক্ষাৎ

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও এডভোকেসি সংগঠন Socchar Torture Watchdog Bangladesh-এর সহযোগী সংগঠন Socchar Students’ Network (SSN), JKKNIU Chapter-এর কার্যনির্বাহী কমিটি।

সোমবার (১৮ মে ) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের গঠনতন্ত্র প্রদান করা হয়। এসময় ক্যাম্পাসে মানবাধিকার সচেতনতা, শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, নির্যাতনবিরোধী কার্যক্রম ও মানবিক শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য শিক্ষার্থীদের ইতিবাচক ও মানবিক উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বর্তমানে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে Socchar Torture Watchdog Bangladesh-এর কার্যনির্বাহী কমিটি কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি তাদের প্রতিনিধি ও শিক্ষার্থী নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক র‍্যাগিং, গণরুম-গেস্টরুম সংস্কৃতি, মানসিক নিপীড়ন ও হ্যারাসমেন্টের শিকার ট্রমাটাইজড শিক্ষার্থীদের বয়ান সংগ্রহ করে অভিযুক্তদের বিরুদ্ধে ডকুমেন্টেশন কার্যক্রম পরিচালনা করছে। সংগৃহীত তথ্য সংগঠনের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ভুক্তভোগীদের আইনগত সহায়তাও প্রদান করা হয়ে থাকে।

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সচেতনতা, গবেষণা ও ডকুমেন্টেশনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে সোচ্চার কার্যকর ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন চ্যাপ্টারের সভাপতি ব্যবস্থাপনা বিভাগের ইকরাম হোসেন, সহ-সভাপতি দর্শন বিভাগের তাজিম হোসেন, সাধারণ সম্পাদক সিএসই বিভাগের মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরিসংখ্যান বিভাগের রায়হান রহমত উল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের দেবদূত কর তীর্থসহ অন্যান্য সদস্যরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top