২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, আরও বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিনিধি:

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরের পর উত্তরা, কুড়িল, বারিধারা, গুলশান, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। ঢাকার পাশের এলাকা টঙ্গীতেও ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

সকালের পর থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একসময় পুরো আকাশ মেঘে ঢেকে গেলে পরিবেশ অন্ধকার হয়ে আসে। পরে শুরু হয় বৃষ্টি, যা গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায়ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top