পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার সাত বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে তিনি রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র অনুযায়ী, সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার পর রামিসার বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।

এদিকে আলোচিত এই ঘটনায় তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রামিসা হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিশুটির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top