জনদুর্ভোগ নিরসনে খিদিরপুরে রাস্তা মেরামত কার্যক্রমে চেয়ারম্যান প্রার্থী কাজী ওবায়দুল হক মোদ্দাচ্ছের

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার জনদুর্ভোগ কমাতে রাস্তা মেরামত কার্যক্রমে অংশ নিয়েছেন কাজী ওবায়দুল হক মোদ্দাচ্ছের।

সম্প্রতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বিলপাড় এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের কিছু অংশ মেরামত করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি কাজী ওবায়দুল হক মোদ্দাচ্ছের।

এসময় তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করা এবং জনদুর্ভোগ কমানো আমাদের সামাজিক দায়িত্বের অংশ। একটি এলাকার উন্নয়ন শুধু বড় প্রকল্পে নয়, ছোট ছোট জনকল্যাণমূলক কাজের মাধ্যমেও দৃশ্যমান হয়। স্থানীয়দের সহযোগিতায় নয়াপাড়া বিলপাড় এলাকার রাস্তার কিছু অংশ মেরামত করা সম্ভব হয়েছে। সমাজ ও মানুষের কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ বিল্লালসহ স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে রাস্তার কিছু অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন ও জনগণের ভোগান্তি লাঘবে এ ধরনের কার্যক্রম জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top