২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহের মামলায় জামিনে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

সোমবার (২৫ মে) সকালে তিনি কারাগার থেকে মুক্তি পান। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

জানা গেছে, ওই দিন সন্ধ্যায় ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তারেক রেজা। সেখানে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়।

গ্রেফতারের সময় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান, সাদা পোশাকের বিশেষ টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে) তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, ওই মামলার আসামি হিসেবেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান এখনও চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top