সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া আদমদীঘিতে গোপনে বাড়ির উঠানে চাষ করা ৭ ফুট লম্বা গাঁজার গাছসহ অজিত ঋষি (৬০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অজিত নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর পুর্বপাড়ার মৃত করুণা ঋষির ছেলে।গতকাল রবিবার রাতে উপজেলার চাঁপাপুর ইউপির কামারপুকুর থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। অজিত বর্তমানে উপজেলার চাঁপাপুর ইউপির কামারপুকুর হিন্দুপাড়ায় বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অজিত ঋষি নামের ওই ব্যক্তি কামারপুকুর বসবাস করার ফাঁকে গোপনে গাঁজার গাছ লাগিয়ে ছিল। গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ কামারপুকুর হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে বাড়ির উঠানে লাগানো ৭ ফুট লম্বা ডালপালাসহ প্রায় এক কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার-সহ অজিত ঋষিকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত অজিত ঋষির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।