রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ায় নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে ঈশ্বরদীতে আনন্দ মিছিল বের করে স্থানীয় যুবদল। আজ রোববার (১৪ জুন) বিকেলে আলহাজ্ব খয়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারের ১নং গেটে পথসভায় মিলিত হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ায় তারুণ্যের অহংকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে ধন্যবাদ জানাই। যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠন হওয়ায় দেশের রাজনীতি আরও গতিশীল হবে। বাংলাদেশকে পিছিয়ে নিতে যারা গোপনে কাজ করছে তাদেরকে প্রতিহত করতে এবং দলকে শক্তিশালী করতে কমিটি গঠনের প্রয়োজন ছিল।
বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করে। বিএনপি’র ৩১ দফা কর্মসূচির রূপকল্প বাস্তবায়নে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বিএনপির নির্বাচনী ইশতেহারে খাল খনন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনে হাতের কালি মুছতে না মুছতেই তারেক জিয়া খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছে। ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই স্লোগানকে সামনে নিয়ে সকলকে কাজ করতে হবে।
ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সেন্টু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ হিরোক সরদার ও
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আনোয়ারুল বিশ্বাস, আলমগীর হোসেন আলম, আক্তার হোসেন নিফা, খোরশেদ আলম জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, যুবদল নেতা মুকুল হোসেন, রাশেদুল ইসলাম রিপন, শেখ রিংকু ও বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।