১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল।
রবিবার (১৪ জুন) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিভিন্ন বিষয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন এবং এর প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, গুম ও অপহরণ সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত। তারা জামায়াত-শিবিরের রাজনীতির সমালোচনা করে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বারিউল ইসলাম তুষার, যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার হোসেন সুজন, শিবগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন ডাবলু, যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান পলাশ এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাগিব রেসাদ রিফাতসহ অন্যান্য নেতাকর্মীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top