১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গুরুদাসপুরে নদীতে অবৈধ সৌতিজাল উচ্ছেদ অভিযান, দেড় লাখ টাকার জাল জব্দ

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীতে অবৈধ সৌতিজাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ( ১৬ জুন) সকাল থেকে চলে ওই উচ্ছেদ অভিযান। অভিযান চালান উপজেলা মৎস্য অধিদপ্তর। সকাল ১০ টার দিকে আরম্ভ হয়ে সন্ধ্যা অবধি চলে এ উচ্ছেদ অভিযান।

উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার শাহ’র নেতৃত্বে এ অভিযানে উপজেলার সাবগাড়ী এলাকায় আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এসময় পেতে রাখা প্রায় দেড় লাখ টাকা মূল্যের জাল জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সেই জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মো. আসাদুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার শাহ বলেন, বর্ষা মওসুমে উপজেলার কোন নদীতেই অবৈধ জাল পেতে মাছ শিকার করতে দেওয়া হবে না। মৎস্য শিকার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কঠোর। এছাড়াও চায়না, রিং জাল ও দুয়ারীসহ বিভিন্ন প্রকার অবৈধ জাল বন্ধে প্রশাসন সর্তক রয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top