মো. হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম ধনপাতা ছড়া এলাকায় সীমান্ত নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ (এসপিপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন (পিবিজিএমএস), মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন (এএমসি) এবং ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।
জনসচেতনতামূলক সভায় সীমান্তে চোরাচালান, নারী পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ও সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়। বক্তারা বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য বা বিদেশি নাগরিক অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চায়।
পরে ধনপাতা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে এলাকার প্রায় ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন (এএমসি)-এর নেতৃত্বে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ (এসপিপি) বলেন, পার্বত্য অঞ্চলের সকল মানুষকে সঙ্গে নিয়ে আমরা দেশের সীমান্ত রক্ষা করতে চাই। দুর্গম ধনপাতা ছড়া এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে বিজিবি পাশে থাকবে। আমরা সবাই মিলে এই পাহাড়কে নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ রাখতে চাই।
তিনি আরও বলেন, দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সড়ক যোগাযোগ, শিক্ষা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted