বালিয়াকান্দির নারুয়া ও ঘি কমলা বাজারে ভ্রাম্যমাণ আদালত: বীজ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার ও ঘি কমলা বাজারে বীজ ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে এক বীজ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তার দোকান থেকে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক জব্দ করা হয়।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মুন্নাফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ফারুক (সাং- গঙ্গারামপুর, নারুয়া) বীজের মোড়কে স্পষ্টভাবে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না রাখা এবং ভুল ঠিকানা ব্যবহার করার দায়ে বীজ বিধিমালা, ২০২০ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।

এ সময় তার প্রতিষ্ঠানে থাকা মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা প্রসিকিউশন দায়ের করেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের মানসম্মত বীজ ও নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top