বনানীর সুইটড্রিম হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অবৈধ বিদেশি মদ জব্দ

বনানীর সুইটড্রিম হোটেলে অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে এ অভিযান চলছে বলে জানান ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) এর উপ-পরিচালক শামীম আহমেদ।

তিনি জানান, বনানীর সুইটড্রিম হোটেল থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ জানান, সুইট ড্রিম হোটেলে অভিযান চালিয়ে ১৫০০ -এর বেশি বিয়ারের ক্যান, প্রায় ১ হাজার বিদেশি মদ ও নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও হোটেলটির ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ৩০ জনের একটি দল প্রায় ৬ ঘণ্টার এই অভিযান পরিচালনা করে।

সংস্থাটির পরিচালক তানভির মমতাজ বলেন, মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top