সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেফতারের বিষয়টি সকালে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। মামলায় সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top