১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টানা প্রায় এক মাস পর খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা উঠছে

টানা প্রায় এক মাস খাগড়াছড়ি ভ্রমণের নিষেধাজ্ঞা থাকার পর অবশেষে পর্যটকদের জন্য দুয়ার খুলছে। আগামী ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক বলেন, আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এর আগে, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় খাগড়াছড়ি জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ১৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। সংঘর্ষে তিনজন নিহত হন। এর পরপরই সহিংসতা ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতে।

এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top