
গাজাগামী ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলা জাহাজবহরকে ঘিরে ইসরাইলি নৌযানের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক জাহাজবহর ‘সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর ইসরাইলি নৌযানগুলো তাদের চারপাশে বিপজ্জনক ও আতঙ্কজনক আচরণ করছে।




























