সমালোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী শাহাদাৎ মারা গেছেন

সমালোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই।

আজ (১৫ জানুয়ারি) বুধবার নিজের ফেসবুকে তনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংককে সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’

মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন শাহাদাৎ হোসাইন। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে। সে খবর ফেসবুকে জানিয়ে তনি লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না।’

তনি আরও লিখেছিলেন, ‘সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি, আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।’

সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেছিলেন, ‘সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’ কিন্তু শেষ রক্ষা হলো না। চিরতরে চলে গেলেন এ নারী উদ্যোক্তার স্বামী।

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনি। শাহাদাৎ হোসাইনকে বিয়ে করে সমালোচনায় পড়তে হয়েছিল তাকে। তারপরও কোনো বাধাই আটকাতে পারেনি তাদের। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বুলিংয়ের শিকারও হয়েছেন।

ফ্যাশন হাউজ ‌‘সানভিস বাই টনি’র স্বত্বাধিকারী। সারাদেশে তার ১২টি শোরুম আছে। কয়েক মাস আগে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তনির প্রতারণা ধরা পরার পর অনেকটা আড়ালে চলে গিয়েছেন তিনি। তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন।

তনির প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top