হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ: হাসনাত আবদুল্লাহ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ বুধবার রাত ৯টার দিকে দেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাষণের সময় সারা দেশে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শন করবে ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে বলা হয়, “বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশ্যেই দিল্লীতে বসে ভাষণ দেয়ার মত ধৃষ্টতা দেখাচ্ছে হা-সি-না। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) রাত ০৯ টায় (যখন হাসিনার ভাষণ দেয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন।

আগামীকাল (৫ ফেব্রুয়ারি) রাত ০৯ টায় বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানানো হচ্ছে। আশারাখি, জুলাই গণঅভ্যুত্থানপন্থী ছাত্র-জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে।”

এ ছাড়া গতকাল রাতে দেশের সংবাদমাধ্যমগুলোর উদ্দেশেও একটি পোস্ট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে লেখা হয়, ‘যে সকল মিডিয়া আগামীকাল (বুধবার) হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও শেখ হাসিনার ভাষণের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top