২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শাখায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক খবরপত্রের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেতাউর রহমান সভাপতি এবং দি ডেইলি ট্রাইব্যুনালের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রতিদিনের চাঁপাইয়ের প্রকাশক মোহাঃ হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলার কানসাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

✅ সহ-সভাপতি: মোহাঃ সফিকুল ইসলাম
✅ সহ-সম্পাদক: মোঃ শামশুজ্জোহা বিদ্যুৎ
✅ সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহিন শওকত
✅ সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রাজিউর রহমান জীবন
✅ কোষাধ্যক্ষ: মোঃ রনি কাউসার
✅ তথ্য ও প্রচার সম্পাদক: মোঃ মাহমুদুল হাসান

নির্বাহী সদস্য পদে রয়েছেন:
▶ মোঃ শাকিল আনোয়ার
▶ মোঃ শহিদুল ইসলাম পল্লব
▶ মোঃ শাকিলউর রহমান নিশান
সাধারণ সদস্য পদে রয়েছেন।
▶ মোহাঃ রকিব উদ্দীন
▶ মোহাঃ মাহিদুল ইসলাম
▶ মোঃ মুকুল হক

নির্বাচিত হওয়ার পর এক যৌথ বিবৃতিতে সভাপতি মোহাম্মদ সেতাউর রহমান ও সাধারণ সম্পাদক মোহাঃ হারুন-অর-রশিদ বলেন, “সাংবাদিকতার সঠিক পদ্ধতি ও নৈতিকতা বজায় রেখে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top