যেসব দেশে আজ ঈদ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি

রোজার মাস শেষে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় অনেক মুসলিম দেশেই আজ রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এসব দেশে শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ পালিত হচ্ছে।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখার ওপরই ঈদুল ফিতর পালনের বিষয়টি নির্ভর করে।

বিশ্বের ১৮০ কোটি মুসলিম ধর্মীয় উৎসব, রীতিনীতি, অনুশাসনের জন্য অনুসরণ করেন ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জী। এর ফলে মুসলিমদেশগুলোসহ পুরো বিশ্বে একই দিনে ঈদ পালন হয় না।

গতকাল শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ১১টি দেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে। ফলে এসব এসব দেশে আজ রবিবার (৩০ মার্চ) ঈদ উদযাপিত হচ্ছে।

যার মধ্য রয়েছে- সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি), ইরাক (কুর্দি সরকার পরিচালিত অঞ্চল)।

এছাড়া আগামীকাল সোমবার (৩১ মার্চ) যেসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি এবং শিয়া সম্প্রদায়), তিউনিসিয়া, লিবিয়া।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top