আরাফার ময়দানে শুরু হলো হজের খুতবা

নিজস্ব প্রতিনিধি:

সৌদি আরবের পবিত্র আরাফার ময়দানে শুরু হয়েছে হজের খুতবা। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা প্রদান শুরু করেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সৌদি আরবে আজ ৯ জিলহজ, যা ‘ইয়াওমে আরাফা’ বা ‘আরাফা দিবস’ হিসেবে পরিচিত। এদিন বিশ্বের লাখো মুসল্লি আরাফার ময়দানে সমবেত হয়ে ইবাদত-বন্দেগি, জিকির ও দোয়া-মোনাজাতে অংশ নিচ্ছেন।

সকাল থেকেই হাজিদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে পবিত্র তাওয়াফের তালবিয়া— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।”

মঙ্গলবার ভোরে মিনায় ফজরের নামাজ আদায়ের পর সাদা ইহরামের কাপড়ে আবৃত হাজিরা আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন। ইসলামের ইতিহাসে এই ময়দানের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।

সেই স্মৃতি ও ধর্মীয় আবেগ ধারণ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা আজ আরাফার ময়দানে একত্রিত হয়েছেন। ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফায় অবস্থান হজের অন্যতম প্রধান ফরজ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top