১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নিয়মিত Crew মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:
বিগত ২০২৪ সালে নিয়মিত প্যাক, Troupe ও Crew মিটিং বাস্তবায়নকারী রোভার স্কাউট গ্রুপ ইউনিট লিডার হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের লিডার ড. মো. জহিরুল আলম।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় গাজীপুরে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জানা যায়, স্কাউট আন্দোলন বেগবান ও গতিশীল এবং স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে ইউনিট লিডারগণ বছরব্যাপী নিয়মিত Crew -মিটিং, দীক্ষা অনুষ্ঠান, ব্যাজ প্রদান অনুষ্ঠান এর আয়োজন করে থাকেন। এ ছাড়াও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে সহায়তা প্রদান করে থাকেন। তাঁদের এ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৭ জন ইউনিট লিডারকে পুরস্কৃত করেছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর নির্বাহী পরিচালক জনাব মো. সামছুল হক এবং বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাকৃবির রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ আরো পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ লিডার ড. মো. মুমিত আল রশিদ, চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপ লিডার মো. কামাল উদ্দীন, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ লিডার ড. মো. আক্কাচ আলী আকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ লিডার মো. আসিফুজ্জামান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top