জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. অণিমা রায়৷ উল্লেখ্য, তিনি অধ্যাপক ড. ঝুমুর আহমেদের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (২৮মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিন, কলা অনুষদ-কে সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অণিমা রায়কে পরবর্তী ৩ বছরের জন্য সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ আগামীকাল ২৯ মে থেকে কার্যকর হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top