মোটরসাইকেল বিস্ফোরণে দগ্ধ বেরোবি শিক্ষার্থী সাগর শেখের মৃত্যু

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সাগর শেখ (স্নাতক শেষ বর্ষ) মোটরসাইকেল বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে মারা গেছেন।

আজ রোববার (১ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে শনিবার (৩১ মে) তার মোটরসাইকেল হঠাৎ বিস্ফোরিত হলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রাতে রাত ১টার দিকে একটি জরুরি সার্জারি করা হলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে আজ দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

সাগরের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে সহপাঠী, শিক্ষক এবং বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দেওয়ার জন্য অনেকেই প্রার্থনা করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top