আইফোন চার্জ দেওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

আইফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে চার্জিংয়ে বিশেষ নজর দিতে হবে। আইফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আইফোনের ব্যাটারি হেলথের উপর আইফোনের আয়ু নির্ভর করে। তাই আইফোনের ব্যাটারির যত্ন নেওয়া খুবই জরুরি। ব্যাটারির হেলথ খারাপ হওয়ার অন্যতম কারন চার্জিংয়ের সময় করা কিছু সাধারণ ভুল।

চলুন দেখে নেওয়া যাক আইফোন চার্জ দেওয়ার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে-

>> আইফোনে চার্জ দেওয়ার সময় অ্যাপেলের অ্যাডাপ্টারই ব্যবহার করুন। ফাস্ট চার্জার যতটা সম্ভব কম ব্যবহার করতে পারলেই ফোনের জন্য ভালো।

>> কখনোই আইফোন ১০০ শতাংশ চার্জ করবেন না। আইফোনে ১০০ শতাংশ চার্জ দিলে অনেকক্ষেত্রেই ভোল্টেজের মাত্রা বেড়ে যায়। যা ব্যাটারির জন্য ক্ষতিকর। ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ হয়ে গেলে আইফোনের চার্জিং বন্ধ করে দিন। একে বলা হয় পার্সিয়াল চার্জিং।

>> আইফোনে ৮০ শতাংশ চার্জ দিতে চাইলে সেই চার্জিং লিমিট সেটিংসে গিয়ে সেট করতে পারবেন। এজন্য আইফোনের সেটিংসে গিয়ে ব্যাটারি অপশনে যান। তারপর চার্জিং অপটিমাইজেশন অপশনে গিয়ে বেছে নিন ৮০ শতাংশ লিমিট। এই অপশন চালু করে দিলে আপনার আইফোনে ৮০ শতাংশই চার্জ হবে।

>> অল্প অল্প করে চার্জ দিতে পারেন ফোনে। যেমন ৪০ থেকে ৬০ শতাংশ কিংবা ৬০ থেকে ৭৫ শতাংশ। এই দুই পরিমাপ আইফোনের লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য ভাল।

>> আইফোনে ১০০ শতাংশ চার্জ যেমন দেবেন না তেমনই ফোন ডেড হয়ে যেতে দেওয়াও ঠিক নয়। অর্থাৎ শূন্য শতাংশ চার্জ হতে দেবেন না আইফোনে। ২০ শতাংশের নিচে আইফোনের চার্জ নামতে দেবেন না।

>> আইফোন চার্জে দিয়ে ফোন ব্যবহার করবেন না। গেম খেলা, ভিডিও দেখা, কথা বলা, গান শোনা এমনকি ফোনের কোনো ব্যবহারই চার্জে বসিয়ে করা উচিত নয়।

>> ফোন এমন জায়গায় রেখে চার্জ দিন যেখানে ডিভাইস গরম হবে না। বিছানার উপর রেখে আইফোন চার্জ না দেওয়াই ভালো। টেবিল বা এই জাতীয় কোনো অংশে আইফোন চার্জ দিন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top