ছাত্র অধিকার, জবি শাখার সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাঃ তাওহিদুল ইসলাম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১২টার দিকে ফেসবুকে এক পোস্টে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমি তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি ব্যক্তিগত কারনে আমার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরো বলেন, “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার ন্যায়সঙ্গত আন্দোলন এবং সংগঠনের যৌক্তিক লক্ষ্য-উদ্দেশের প্রতি আমার পূর্ণ সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ থেকে আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top