জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

রবিবার (২২ জুন ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন বিভাগে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

ফিন্যান্স, রসায়ন, সমাজবিজ্ঞান, মার্কেটিং সহ কয়েকটি বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি নবীন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় অভিনন্দন ও স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের মাঝেও একাডেমিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলারের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা নিজেকে গড়ে তোলার অনন্য সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়াও বিভাগসমূহের ওরিয়েন্টেশনে সংশ্লিষ্ট ডিনবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । প্রতিটি বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভাগীয় চেয়ারম্যানদের সভাপতিত্বে শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top