১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জের ইটনায় যুবকের লাশ উদ্ধার

শাহজাহান সাজু,  কিশোরগঞ্জ প্রতিনিধি: কি

শোরগঞ্জের ইটনা উপজেলায় রতন মিয়া (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে হাওর অধ্যুষিত ইটনা উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রতন মিয়া উপজেলা সদরের পাথারহাটি গ্রামের মোহাম্মদ আলী ওরফে আক্কু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তায় রতন মিয়ার লাশ পড়েছিল। পরে পথচারীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।সইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top