১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারতের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে প্রয়োজন হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা, পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন বা অঙ্গরাজ্যের নির্বাচন বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব ফেলে না। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থানের ওপর নির্ভর করবে।

তিনি আরও বলেন, যদি ভারত তাদের সীমার ভেতরে আন্তর্জাতিক নিয়ম মেনে এবং নো-ম্যানস ল্যান্ড অক্ষুণ্ন রেখে কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে সেটি দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই বিবেচনা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং বিজিবি সর্বদা নজরদারিতে আছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা না ঘটে।

এদিকে ঈদযাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কের গর্ত দ্রুত সংস্কার এবং ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হয়রানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top