১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

উজিরপুরের মালিকান্দা সামাজিক উন্নয়ন সংঘের কার্যালয় উদ্বোধন

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামের চৌধুরীরহাট বাজারে মালিকান্দা সামাজিক উন্নয়ন সংঘের কার্যালয় উদ্বোধন করা হয়। ২৭ জুন সন্ধ্যা ছয়টা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এইচ এম এ হালিম মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার ভবানীপুর হাজী তাহের উদ্দিন ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান রিপন,মালিকান্দা মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোঃ হাবিবুর রহমান, চৌধুরীহাট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ খলিলুর রহমান, চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ খবির হোসেন মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস মৃধা, আব্দুর রহিম, মোঃ আরিফ হোসেন, সাইফুল ইসলাম রনি ও প্রমুখ।

বক্তারা বলেন মালিকানা সামাজিক উন্নয়ন সংঘের মাধ্যমে, স্থানীয় যুবকদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রীর মাধ্যমে মাদক থেকে দূরে রাখা। বাল্যবিবাহ রোধ, স্থানীয় যুবকদের বিভিন্ন আয়বর্তক কার্যক্রম প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করাই হবে এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top