১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে বিধবাকে ধর্ষণ মামলায় দুই আসামি জেলহাজতে

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিধবা নারীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের মামলায় প্রধান আসামি গিয়াসউদ্দিন ও অপর আসামি রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত গিয়াসউদ্দিন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী’লীগের কর্মী ও মো. রাসেল একই ইউনিয়নের যুবলীগ কর্মী।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মহাব্বত খান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, সোমবার (৭ জুলাই) রাত ১০ টায় তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াসউদ্দিনকে (৩০) বোরহানউদ্দিন থানাধীন চর কচুয়া এলাকা থেকে ও অপর আসামি মো. রাসেলকে (২৬) লালমোহন থানাধীন চর লতিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত (১০ জুন) রাতে ঘরের বাইরে গেলে মুখ চেপে ধরে গৃহবধূকে ধর্ষণ করে গিয়াসউদ্দিন ও সাথে থাকা রাসেল তার ভিডিও ধারণ করে এবং পালাক্রমে রাসেলও ধর্ষণের চেষ্টা করলে ঝাপটা দিয়ে বাসায় চলে যায় ভুক্তভোগী নারী। পরে ভাইকে মাদক মামলায় ফাঁসানো ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা।

রোববার (৭ জুলাই) ভুক্তভোগীর বড় ভাই মো. জোটন বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top