রায়েরবাজার গণকবরে শহীদদের ডিএনএ টেস্ট করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রায়েরবাজার গণকবরে দাফন হওয়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে। শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা জানান, বর্তমানে রায়েরবাজারে ১১৪ জনের দাফন করা হয়েছে। শহীদদের পরিবার চাইলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণের পর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, “পরিবার চাইলে শনাক্ত হওয়ার পর মরদেহ নিজেদের গ্রামে বা পছন্দসই স্থানে দাফন করতে পারবে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান থাকার কথা উল্লেখ করেন। তিনি দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে মিডিয়াকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

গণকবর পরিদর্শন শেষে উপদেষ্টা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এর আগে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top