জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ল

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিশনের কার্যকাল আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠন করা হয়েছিল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে কমিশনের সহ-সভাপতি করা হয়েছে। কমিশনকে মূলত ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, যার মেয়াদ আগামী ১৫ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।

জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান।

কমিশনের মূল লক্ষ্য জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা। মেয়াদ বৃদ্ধির মাধ্যমে কমিশন এখন আরও এক মাস সময় পেল তাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top