২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু আস্থা ভোটে পরাজিত হয়ে পদচ্যুত

নিজস্ব প্রতিনিধি:

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত ভোটে তার বিরুদ্ধে ভোট দেন অধিকাংশ সংসদ সদস্য। এর ফলে পুরো সরকারকেই ক্ষমতা ছাড়তে হচ্ছে।

জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করতে বাইরু নিজেই আস্থা ভোটের প্রস্তাব করেছিলেন। কিন্তু উল্টো ফল এসেছে। ভোটে বাইরুর বিপক্ষে ৩৬৪ এবং সমর্থনে ১৯৪ ভোট পড়ে। এছাড়া ২৫ জন এমপি ভোট থেকে বিরত থাকেন।

ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব গ্রহণের মাত্র ৯ মাসের মাথায়ই পদ ছাড়তে হচ্ছে বাইরুকে। ভোটের আগে সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “সরকারকে সরানোর ক্ষমতা আপনাদের আছে। তবে বাস্তবতাকে অস্বীকার করার ক্ষমতা নেই। খরচ বাড়তেই থাকবে, ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।”

বাইরুর পতনের মধ্য দিয়ে ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও গভীর হলো। এ অবস্থায় প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে দুই বছরেরও কম সময়ে পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top