২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রিজার্ভ চুরির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জমা দেওয়া তার পদত্যাগপত্র আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে গভর্নরের কাছে মেজবাউল হককে জোরপূর্বক অপসারণের নির্দেশ পাঠানো হয়েছে। রিজার্ভ চুরির ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় এবং পদত্যাগের জন্য চিঠি ইস্যু করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top