সৌদি যুবরাজ ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন। শুক্রবার রাতে মোহাম্মদ বিন সালমান ও মোখবারের মধ্যে ফোনালাপ হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইরানি হজযাত্রীদের স্বাগত জানানোর জন্য বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিন সালমানকে তেহরান সফরেরও আমন্ত্রণ জানান। প্রয়াত প্রেসিডেন্টও আগে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিন সালমান সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান।

তবে এই সফরের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। দুই দশকের বেশি সময়ের মধ্যে তেহরানে সৌদি রাজপরিবারের প্রথম সম্ভাব্য সফর হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে কয়েক বছরের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এটিকে আরেকটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

সৌদি আরব ২০১৬ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেসময় তেহরান দূতাবাসে রিয়াদের একজন শিয়া মুসলিম ধর্মগুরুর মৃত্যুদন্ড কার্যকর করা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top