সন্ধ্যায় যাবে বিমানের বিশেষ ফ্লাইট, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে আগামীকাল

মালয়েশিয়ার শ্রমবাজার আগামীকাল জুন বন্ধ হচ্ছে আজ শুক্রবারের (৩১ মে) পর থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না অবস্থায় শ্রমবাজার বন্ধের শেষ সময়ে বিশেষ ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছেন ২৭১ যাত্রী

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে

বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকাকুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ওই ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করার কথা রয়েছে

তিনি আরও বলেন, ‘ফ্লাইটটির যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় অঙ্গীকারনামা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বায়রা প্রতিনিধি বিমানের মতিঝিল অফিসে পাঠাবে। ওই তালিকা অনুসারে বিমানের মতিঝিল অফিস থেকে নগদ অর্থে বিশেষ ফ্লাইটের টিকেট কিনতে পারবেন বায়রা প্রতিনিধি।

কর্মী ভিসায় মালয়েশিয়া প্রবেশে আজ শেষদিন হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের চাপ বেড়েছে এদিন সকাল থেকেই উদ্বেগউৎকণ্ঠা বিরাজ করছে যাত্রীদের মধ্যে

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে মালয়েশিয়ায়গামী ৩টি ফ্লাইট। রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও ৪টি। এসব ফ্লাইটে যেতে পারবেন দেড় হাজার কর্মী

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top