২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশের সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আপনি যেখানেই থাকুন—বাসায়, পথে, দোকানে, কারখানায় কিংবা খেলার মাঠে—এই বিশেষ দিনে অংশ নিন। তিনি আরও বলেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই এক জাতি। এটি আমাদের ঐক্যের প্রতীক, যা আমাদের গর্ব, আশা ও নতুন শক্তি দেবে।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top