২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

নিজস্ব প্রতিনিধি:

ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না এবং আইন অনুযায়ীই কাজ করবে। তিনি সতর্ক করে বলেন, “কোনো চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশন। ভোট বাক্স দখলের পর মাঠে গেলে তা আর গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরও বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় আজ দেশের এই অবস্থা। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে সবার আগে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”

সিইসি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের যেকোনো সংকট মোকাবেলায় মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেন এবং আইন ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top