২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুরা।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আফতাব হোসেন জানান, রাতে জাহিদ বন্ধুদের সঙ্গে জেনেভা ক্যাম্পে ঘুরতে গিয়েছিল। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে জাহিদের পায়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাতে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top