২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ হস্তান্তর করল জাতীয় ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশপত্র তুলে দেন কমিশনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আইয়ুব মিয়া। পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশন সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সনদ নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, “আমরা লিখিতভাবে সুপারিশ করেছি যেন সাংবিধানিক আদেশ জারির পর সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে গণভোটের তফসিল নির্ধারণ করে।”

গণভোট আয়োজনের বিষয়ে আলী রীয়াজ আরও বলেন, “সব রাজনৈতিক দলের মধ্যেই এ বিষয়ে ঐকমত্য রয়েছে। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট অত্যাবশ্যক বলে আমরা মনে করি।”

তিনি আরও জানান, গণভোটের তারিখ বা সময় নির্ধারণের বিষয়টি লজিস্টিকাল বিবেচনায় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে, কারণ কমিশনের কাছে সে বিষয়ে বিস্তারিত তথ্য নেই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top