১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রামপুরায় ২৮ জনকে হত্যা: চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি:

জুলাই-আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল এবং সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এ আদেশ দেন। এর আগে সকালে কর্নেল রেদোয়ানুল ও রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, তবে পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৭ নভেম্বর নির্ধারণ করেছে।

এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত রেখেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top