১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে দীঘিনালা থানার আওতাধীন বোয়ালখালী বাজার এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. সাকিব রহমান, মো. জাহাঙ্গীর আলম, শাহানাজ আক্তার এবং তাহমিনা আক্তার (মলি মারমা)।


পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সাকিব রহমান ও মো. জাহাঙ্গীর আলমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং শাহানাজ আক্তার ও তাহমিনা আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, আদালতের আদেশ অনুযায়ী সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, “মাদক, অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী ও অপরাধ দমনমূলক অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা সমাজে শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top